Tuesday, June 9, 2026

হিংসা থামাতে তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

Date:

Share post:

আফগানিস্তান(Afghanistan) জুড়ে ক্রমেই দাপট বেড়ে চলেছে তালিবানদের। রাজধানী কাবুল(Kabul) থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে নিজেদের ঘাঁটি শক্ত করেছে তালিবানরা(Taliban)। দখল হয়ে গিয়েছে কাবুলের নিকটবর্তী গজনি প্রদেশ। এই অবস্থায় তালিবান আগ্রাসনের সামনে প্রায় পরাজয় স্বীকার করে নিলেও আফগান সরকার(Afghan govt)। জঙ্গিগোষ্ঠী তালিবানকে প্রস্তাব দেওয়া হল ক্ষমতা ভাগাভাগি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সম্প্রতি কাতারে দূতের মাধ্যমে আফগান সরকার তালিবানকে প্রস্তাব দিয়েছে আফগানিস্তানের লাগাতার চলতে থাকা হিংসা থামাতে ক্ষমতা ভাগাভাগি করা হোক। এই ঘটনায় আন্তর্জাতিক মহলের তরফে দাবি করা হচ্ছে, তালিবানদের ভয়াবহ আগ্রাসনের কাছে কার্যত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে আফগানিস্তান সরকার। যার ফলেই এই ধরনের প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের তরফে। যদিও আফগান সরকারের এই প্রস্তাব তালিবান গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:বেঙ্গালুরুতে ৬ দিনে করোনায় আক্রান্ত ৩০১ শিশু , উদ্বিগ্ন হু

তবে গোটা আফগানিস্তান জুড়ে যেভাবে তালিবানের আগ্রাসন বেড়ে চলেছে তাতে আমেরিকার সামরিক কার্যালয় পেন্টাগনের তরফে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পরিস্থিতি যারা তাতে আগামী ৯০ দিনের মধ্যে কাবুল পুরোপুরি দখল করে নেবে তালিবানরা। গত বুধবার এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার কাবুল থেকে অল্প কিছু দূরে অবস্থিত গাজনি প্রদেশ দখল করেছে তালিবান জঙ্গিগোষ্ঠী। এখন আফগান সরকারের এই প্রস্তাব হিংসায় লাগাম টানতে সক্ষম হয় কিনা সেটাই এখন দেখার।

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...