Tuesday, June 9, 2026

ইউপিএসসি-র ‘বিতর্কিত’ প্রশ্নপত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

ইউপিএসসি-র প্রশ্নপত্রে নিয়ে এর মধ্যেই বিতর্ক ছড়িয়েছে। কারণ, প্রশ্নপত্রে রয়েছে, ‘পশ্চিমবঙ্গের ভোটে পরবর্তী হিংসা’ নিয়ে প্রশ্ন। এবার এ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, পুরো বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ভোটে হিংসা ছাড়াও দিল্লিতে অক্সিজেন সংকট, কৃষক আন্দোলন, রাজনীতিতে পরিবারবাদ এই সব বিষয় নিয়েও প্রশ্ন এসেছে ইউপিএসসি-র (Upsc) অ্যাসিসন্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায়। এতে বিজেপির (Bjp) হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেন মমতা। “ইউপিএসসি-কে সম্মান করি। কিন্তু তাদেরও মর্যাদা রক্ষা করতে হবে।” তিনি প্রশ্ন তোলেন, ইউপিএসসি-র মতো সংস্থা কীভাবে এই ধরনের প্রশ্ন করতে পারে? বিজেপির পার্টি অফিসে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হিংসা থামাতে তালিবানকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিজেপি ধ্বংস করছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, এই প্রশ্ন নিয়ে পরীক্ষার্থী বা অন্য যে কেউ মামলা করতে পারে। বাংলায় ভোট পরবর্তী কোনও হিংসার ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি বলে এ দিন ফের দাবি করেন মুখ্যমন্ত্রী। আধা সামরিক বাহিনীকেও একবার কাঠগড়ায় তোলেন তিনি।

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...