Thursday, May 14, 2026

“কেন অশ্বিনকে দলে নেওয়া হচ্ছে না”? প্রশ্ন তুললেন গাভাস্কর

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( India-england) দ্বিতীয় টেস্টে আর অশ্বিনের( R Ashwin) প্রথম একাদশে জায়গা না হওয়া নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর( Sunil Gavaskar)। কেন এত অভিজ্ঞ স্পিনারকে দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এদিন এক সংবাদমাধ্যমে গাভাস্কর বলেন,” বল হাতে ওর মতো অভিজ্ঞ স্পিনার বেশি নেই। ব্যাট হাতেও অশ্বিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘরের মাটিতে ইংল‍্যান্ডে বিরুদ্ধে দারুণ ভুমিকা পালন করেছিল অশ্বিন। আমি মনে করি, বিশ্বের যে কোনও টেস্ট দলের প্রথম একাদশে ওর জায়গা পাওয়া উচিৎ।”

দেশের মাটিতে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছেন অশ্বিন। এমনকি অস্ট্রেলিয়ার মাটিতেও অজিদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। তবে এক্ষেত্রে কেন  ইংল্যান্ডের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসতে হচ্ছে অশ্বিনকে, তা নিয়ে ক্রিকেট মহলে উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...