Thursday, May 14, 2026

একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল WBPDA

Date:

Share post:

কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী ৩১ অগাস্ট রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। কমিশন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে আজ অ্যাসোসিয়েশনের তরফে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, হরদীপ সিং পুরী-কে একটি চিঠিও দেওয়া হয়েছে। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া  হয়েছে।

আরও পড়ুন:পাহাড় থেকে সমতল, রাজ্যজুড়ে পালিত ‘কন্যাশ্রী দিবস’

শনিবার ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি বৈঠক করেন। বৈঠকে রাজ্যজুড়ে পেট্রোল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানত কমিশন বৃদ্ধি ছাড়াও আরও দু-দফা দাবি নিয়ে তারা চিঠি দেন। তারা জানান, পেট্রোলের দাম বৃদ্ধি হলেও তাদের কমিশন বাড়ানো হয়নি।এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি দেন তারা। তবে তারা জানিয়েছে, করোনাকালে জরুরি পরিষেবার স্বার্থে কয়েকটি পেট্রোল পাম্প খোলা থাকবে।


Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...