Tuesday, June 23, 2026

পরিবর্তিত চুক্তিপত্র না আসায় অথৈ জলে পড়ে রইল ইস্টবেঙ্গল

Date:

Share post:

আজও এল না ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্টের( Sree cement) ফাইনাল এগ্রিমেন্টের কাগজপত্র। যার ফলে এখনও ঝুলে রইল ইস্টবেঙ্গল ক্লাবের ( eastbengal)সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি জোট। নতুন চুক্তিপত্র আসার কথা থাকলেও, তা আসেনি ক্লাবে। তবে সূত্রের খবর শ্রী সিমেন্টের পক্ষ থেকে পাঠানো হবে না নতুন কোন ফাইনাল এগ্রিমেন্টে। যার ফলে সমস‍্যার সমাধান এখনই হচ্ছে না ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার।

সূত্রের খবর আজই নাকি নতুন করে চুক্তি পত্র পাঠানোর কথা ছিল বিনিয়োগকারী সংস্থার। যার কারণে শনিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির মিটিং ডেকেছিল ইস্টবেঙ্গল ক্লাব। নতুন চুক্তিপত্র দেখেই সিদ্ধান্ত নেবেন তারা। কিন্তু নতুন চুক্তিপত্র না আসায় বৈঠকে নেওয়া হল কোন সিদ্ধান্ত। এই বিষয়ে এক লাল-হলুদ কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “শনিবার নতুন চুক্তিপত্র আসার কথা ছিল। সেই কারণে বৈঠক ও ডাকা হয়েছিল। কিন্তু কিছুই  তো এল না। তাই এখনই কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগে ওরা চুক্তিপত্র পাঠাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। ”

ইস্টবেঙ্গল ক্লাবে নতুন চুক্তিপত্র পাঠানো নিয়ে ইনভেস্টোর কোম্পানির এক কর্তাকে ফোন করলে তিনি বলেন, “আমি এই বিষয়ে কোন কথা বলব না। এটা আমাদের লিগাল কমিটি দেখছে। তারা যা বলার বলবে।”

তবে সূত্রের খবর নতুন করে কোন চুক্তিপত্র পাঠাবে না ইনভেস্টোর কোম্পানি। আগে যে চুক্তিপত্র পাঠান হয়েছিল সেই চুক্তিপত্রতেই অনড় থাকবেন তারা। ফলে চুক্তিজট নিয়ে জটিলতা থেকেই গেল ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড হলেন কামরান আকমল

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...