Thursday, May 14, 2026

হাইতির ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু মৃত্যু তিনশোরও বেশি, আহত বহু

Date:

Share post:

শনিবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল হাইতি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। তাসের ঘরের মত ভেঙে পড়েছিল অট্টালিকা, স্কুলঘর, গির্জা,হাসপাতাল থেকে শুরু করে প্রায় সবকিছু। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও প্রাণহানির খবর মেলেনি। তবে রাত পোহাতেই দুঃসংবাদ পাওয়া গেল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গতকালের ভূমিকম্পে তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পাশাপাশি এই বিপর্যয়ের দরুণ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে হাইতি সরকার।

উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভেঙে পড়া বহু বাড়ির নীচে অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের চিহ্নিত করে দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ-পশ্চিম অঞ্চল।কম্পনের উৎসস্থলের খুব কাছাকাছি থাকায় এই অঞ্চলে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির পরিমাণ সবচেয়ে বেশি বলে প্রশাসন সূত্রে খবর।

আরও পড়ুন:৭৫তম স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখলেন,’দেশটা সবার নিজের’

হাইতির এই দুর্দিনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, “হাইতির ভয়াবহতা দেখে শিউরে উঠছি। সে দেশের মানুষের কাছে এটা কঠিন সময়। হাইতিকে সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত আমেরিকা।”

শনিবার সকালে আচমকাই দেশের পশ্চিম অংশে ভয়াবহ কম্পন অনূভূত হয়। তাতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক এলাকা। তীব্র এই ভূমিকম্পের পরই সরকারের পক্ষ থেকে সুনামির সতর্কতা জারি করা হয়। আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল রাজধানী পোর্ত-অউ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। দেশের অন্যত্রও কম্পন অনুভূত হয়।

উল্লেখ্য,এর আগে ২০১০ সালে হাইতিতে ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন।আহত হয়েছিলেন আরও বেশ কিছু মানুষ।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...