Thursday, May 14, 2026

লর্ডসে ঘন্টা বাজিয়ে ইতিহাস গড়লেন বাংলার দীপ্তি শর্মা

Date:

Share post:

নজির গড়লেন বাংলার মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা( Deepti Sharma)। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে লর্ডসে ঘন্টা বাজিয়ে ভারত-ইংল‍্যান্ড ( india-england)টেস্ট ম‍্যাচের চতুর্থ দিনের খেলার সূচনা করলেন তিনি।

এই মুহূর্তে দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ইংল‍্যান্ডে রয়েছেন বাংলার অলরাউন্ডার দীপ্তি। তিনি খেলছেন লন্ডন স্পিরিটের হয়ে এবং লর্ডস তাঁর হোমগ্রাউন্ড।

ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট ম্যাচে ভারতের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার বেল বাজিয়ে খেলা শুরু করেছিলেন। রবিবার সেই দায়িত্ব পালন করলেন দীপ্তি। আর রবিবার লর্ডসে ঘন্টা বাজিয়ে ইতিহাস গড়ে ফেললেন বাংলার এই ক্রিকেটার।

আরও পড়ুন:আইপিএলের দ্বিতীয় পর্বে ক্রিকেটার ছাড়তে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...