Thursday, May 14, 2026

স্বাধীনতা দিবসে সাড়ে সাত হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে সাত হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর প্রথা মেনে জাতীয় সঙ্গীত গান স্যালুটের পর শুরু হয় কুচকাওয়াজ।

এরপর শহীদদের সম্মান জানাতে ব্যারাকপুরে গাঁধীঘাটে যান তিনি। সেখানে তিনি বলেন গণতন্ত্রের বিকাশে বাঁধা হিংসা। সম্মান করতে হবে মানবাধিকারকে।এদিন টুইটারে রাজ্যপাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন করে আসুন সকলে এই অমৃত মহোৎসবের দিনটি পালন করি’।

আজ স্বাধীনতা দিবসে রাজ্যপালের নিরাপত্তার কথা চিন্তা করে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ব্যারাকপুর গাঁন্ধীঘাটে চত্ত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ওই এলাকার গাড়িও অন্যদিক দিয়ে ঘোরানো হয়েছে। স্বাধীনতা দিবসের দিনে যাতে কোনওরকম আইনশৃঙ্খলা লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে আগে থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন।


Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...