Thursday, May 14, 2026

প্রয়াত প্রাক্তন জার্মানির ফুটবলার গার্ড মুলার

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি জার্মানির ( Germany ) ফুটবলার গার্ড মুলার (Gerd Muller)। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বায়ার্ন মিউনিখের (Bayern Munich) প্রাক্তন তারকা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন বায়ার্নের তরফ থেকে শোক জ্ঞাপন করা হয়।

এদিন বায়ার্ন মিউনিখের সিইও অলিভার কান এক বিবৃতিতে বলেন, “গার্ড মুলারের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। বায়ার্নের ইতিহাসে তিনি অন্যতম সেরা কিংবদন্তি। আজকের দিনে মুলারের কৃতিত্বের সঙ্গে কারোর কৃতিত্ব মিলবে না। উনি জার্মান ও বায়ার্নের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার ছিলেন। ওঁর মতো খেলোয়াড় ও ব্যক্তি  আর হবে না। বায়ার্নকে বিশ্বের অন্যতম বড় ক্লাব করে তোলার নেপথ্যে থাকবেন মুলার। উনি আজীবন আমাদের হৃদয়ে থেকে যাবেন।”

বায়ার্নের প্রেসিডেন্ট হার্বাট হাইনার বলেন,” আজ বায়ার্নের দুঃখের দিন। কালো দিন। মুলার সব থেকে বড় ফুটবলার। ওনার মতন ভালো মনের মানুষ এবং ফুটবলার আর হবে না।”

মুলার ছিলেন বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা ফুটবলার। বায়ার্নের সর্বোচ্চ গোলদাতাও তিনি। ৬০৭ ম্যাচে ৫২২টি গোল এসেছিল করেন মুলার। গোটা ফুটবল কেরিয়ারে তিনি দেশ ও ক্লাব মিলিয়ে ৭৮০ ম্যাচে ৭১১টি গোল করেন। ১৯৭২ সালে জার্মানিকে ইউরো কাপ দেওয়া পাশাপাশি ১৯৭৪ সালে দেশকে ফুটবল বিশ্বকাপ জেতান মুলার।

আরও পড়ুন:লর্ডসে ঘন্টা বাজিয়ে ইতিহাস গড়লেন বাংলার দীপ্তি শর্মা

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...