Thursday, May 14, 2026

বন্ধ অসামরিক উড়ান, কাবুলে প্রতিষ্ঠা পেতে চলেছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’

Date:

Share post:

আশরাফ গনি (Ashraf ghani) দেশ ছেড়ে চলে যাওয়ার পর এখন আফগানিস্তান (Afghanistan) পুরোপুরি তালিবানদের (Taliban) হাতে। খুব শীঘ্রই কাবুলে (Kabool) প্রতিষ্ঠা পেতে চলেছে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’। কারণ কোনও অন্তর্বর্তী কালীন সরকার নয়। আফগানিস্তানে পুরোপুরি তালিবানি শাসন জারি হোক। এমনটাই চাইছেন তালিবান নেতারা। অর্থাৎ আফগানিস্তানে পুরোপুরি তালিবানি রাজ আজ থেকে শুরু হয়ে গেল । পতন হল আশরাফ গনি সরকারের। আর এই ঘোষণা সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিল তালিবান নেতারা যে , আর বেশি দেরি নেই অচিরেই মুসলিম আমিরশাহি প্রতিষ্ঠা হবে আফগানিস্তানে।

এদিকে রবিবার মধ্যরাত থেকে কাবুলে সমস্ত রকম অসামরিক বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছ। বিমানবন্দরে শুধুমাত্র সামরিক বিমান চলাচল করতে পারবে । আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার শেষ বিমান ইতিমধ্যে কাবুল থেকে রওনা হয়ে গিয়েছে। জানা গিয়েছে আমেরিকাও আফগানিস্তানের বসবাসকারী তাদের প্রত্যেক

দূতাবাসকর্মী ও নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যেই কাবুল থেকে দেশে ফিরে গিয়েছেন। আফগানিস্তান থেকে নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডসহ পৃথিবীর অন্য রাষ্ট্রগুলিও।

এদিকে রবিবার রাত থেকেই আফগানিস্থানে পুরোপুরি তালিবানি রাজত্ব শুরু হয়ে গিয়েছে । ন্যাটো সূত্রে জানা গিয়েছে রবিবার সারারাত ধরে চারিদিকে ঘন ঘন বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। বহু এলাকা এবং একাধিক রাস্তায় কার্ফু জারি করা হয়েছে । নাগরিকদের ঘরের বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আফগানিস্তানে তালিবানদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে আর রাষ্ট্রসংঘ এবং ন্যাটো। ভারতের বিদেশমন্ত্রকও তালিবানদের গতিবিধির উপরক কড়ানজর রাখছে বলে জানা গিয়েছে।

advt 19

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...