Thursday, May 14, 2026

পূর্বস্থলীতে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম নিতে ভিড়, পরিস্থিতি সামলালেন স্বপন দেবনাথ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhaya ) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মহিলাদের আর হাত খরচের জন্য কারও কাছে হাত পাততে হবে না। আর সেই ফর্ম (Form) বিলি হচ্ছে সোমবার দুয়ারের সরকার কর্মসূচি থেকে। স্বাভাবিকভাবেই আত্মনির্ভর হওয়ার এই সুযোগে সদ্ব্যবহার করতে ভিড় জমিয়েছেন মহিলারা। ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীও। স্থানীয় স্কুলের ক্যাম্পে রাত থেকেই লম্বা লাইন পড়ে যায়। কয়েক হাজার মহিলা ভিড় করেন লাইনে। ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অবস্থা সামাল দিতে মাইকে চলে প্রচার। ভিড়ের কারণে উধাও দূরত্ব বিধি, অনেকেরই মাস্ক উধাও। খবর পেয়ে ক্যাম্পে যান মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। পুলিশকে মাস্ক বিলির পরামর্শ দেওয়ার পাশাপাশি লাইনে দাঁড়ানো মহিলাদের তাড়াহুড়ো না করার অনুরোধ জানান মন্ত্রী।
এরপর এই পরিস্থিতি আয়ত্তে চলে আসে। মন্ত্রী বলেন, অনেকদিনই চলবে দুয়ারের সরকার কর্মসূচি। সুতরাং কোভিড বিধি মেনে, শারীরিক দূরত্ব বজায় রেখে এবং অবশ্যই মাস্ক পরে এই শিবিরে গিয়ে ফর্ম তুলতে হবে। মন্ত্রীর হস্তক্ষেপে সুশৃংখলভাবে এরপর ক্যাম্প চলে।

advt 19

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...