Thursday, June 25, 2026

আফগান হিন্দু ও শিখদের ভারতে আসতে সাহায্যের আশ্বাস দিল সরকার

Date:

Share post:

আফগানিস্তানে(Afghanistan) অবস্থিত ভারতীয়রা তো বটেই, তালিবানের(taliwan) দখলে চলে যাওয়া প্রতিবেশী দেশে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে সেখানকার হিন্দু(Hindu) ও শিখ(Sikh) ধর্মাবলম্বী মানুষরা। আফগানিস্তানে তালিবানি হামলায় মৃত্যুর আশঙ্কা করছেন সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এই পরিস্থিতিতে এবার সেই সকল মানুষকে আশ্বস্ত করে বিবৃতি জারি করল ভারত সরকার। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের শিখ ও হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যদি ভারতে আসতে চান তবে তাদের সমস্ত রকমভাবে সাহায্য করা হবে।

সোমবার এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, আফগানিস্থানে শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সম্পর্কে রয়েছে সরকার। যারা সেখান থেকে ভারতে চলে আসতে চান তাদের সব দিক থেকে সাহায্য করা হচ্ছে। সোমবার কাবুল থেকে ভারতীয়দের ফেরানোর অপারেশন বন্ধ রয়েছে। যদিও শীঘ্রই তা চালু হয়ে যাবে। এদিকে সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী মিনাক্ষি লেখি জানান, “ভারত গোটা পৃথিবীতে শান্তি চায়।”

আরও পড়ুন:আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

উল্লেখ্য, বর্তমানে তালিবানের দখলে চলে যাওয়া আফগানিস্থানে অবস্থিত ভারতীয়দের দেশে ফেরাতে ইতিমধ্যেই তৎপরত শুরু করে দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। বিগত কয়েক দিন ধরে আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যদিও প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজরদারি জারি রেখেছে ভারত সরকার। এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে অবস্থিত ভারতীয়দের জন্য লাগাতার অ্যাডভাইজারি জারি করা হচ্ছে। আটকে থাকা সকলকে ভারতে ফেরাতে বদ্ধপরিকর সরকার।

advt 19

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...