Thursday, June 25, 2026

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আফগানিস্তানের মাটিতে নামল বায়ুসেনার বিমান

Date:

Share post:

আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কাবুল পৌঁছল বায়ুসেনার বিমান। সকালে আফগানিস্তানের উড়ানপথ বন্ধ হয়ে যাওয়ায় উড়তে পারেনি এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। অবশেষে সামরিক বিমানের সাহায্য নেয় ভারত। ইতিমধ্যেই কাবুলে পৌঁছেছে বায়ুসেনার বিশেষ বিমান, সি-১৭ গ্লোবমাস্টার। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় এর পর থেকে আটকে পড়া ভারতীয়দের আনতে আফগানিস্তানে যাবে কেবলমাত্র বায়ুসেনার বিমান। সোমবার সেখানে আটকে পড়া ভারতীয় রাষ্ট্রদুত ছাড়াও আইটিবিপি জওয়ান ,অন্যান্য আধিকারিক ও তাঁদের পরিবারদের ওই বিমানে করে ভারতে আনা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: গনির নিরাপত্তারক্ষীদের নিয়ে উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনার বিমান
গতকাল তালিবানরা আফগানিস্তান দখলের পর কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয় সেখানে আটকে পড়া ভারতীয়দের আনতে যাবে এয়ার এন্ডিয়ার দুটি বিমান। কিন্তু সোমবার সকালে সেখানে বিমান গিয়ে পৌঁছলেও আফগানিস্তানের উড়ানপথ বন্ধ করে দেওয়া হয়। এরপর চিন্তায় পড়ে কেন্দ্র। এয়ার ইন্ডিয়া সূত্রের খবরে জানা যায়, ‘‘দুপুর সাড়ে ১২টা নাগাদ একটি বিমান কাবুলের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেটি আপাতত বাতিল করা হচ্ছে।’’ কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষের তরফেও সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, বিমান বন্দরে প্রচুর মানুষের ভিড় জমেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই উড়ানপথ আপাতত বন্ধ করা হয়েছে।
ইতিমধ্যে আফগানিস্তানের তরফ থেকে সে দেশের বিমানপথ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমেরিকার সেনা বাহিনীর সাহায্যে কাবুল বিমানবন্দরে একাধিক দেশের বায়ুসেনার বিমান পৌঁছচ্ছে, উদ্ধার করছে নাগরিকদের।
আফগানিস্তান অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে সকালেই জানানো হয় যে, সমস্ত দেশের উড়ানেরই যেন গতিপথ পরিবর্তন করে নেওয়া হয়। কাবুলের এয়ারস্পেসের নিয়ন্ত্রণ যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে জানানো হয় প্রশাসনের তরফে। বিমানের গতিবিধিতে নজর রাখার ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪-র তরফেও টুইট করে জানানো হয় যে, শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের গতিপথ বদলে দেওয়া হয়েছে। বিমানটি আফগানিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বেরিয়ে আসে।

advt 19

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...