Sunday, June 14, 2026

গনির নিরাপত্তারক্ষীদের নিয়ে উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনার বিমান

Date:

Share post:

গোটা আফগানিস্তান(Afghanistan) তালিবানের(Taliban) দখলে যাওয়ার পর বেহাল অবস্থা দেশটির। এরই মাঝে জানা গেল উজবেকিস্তানে(Uzbekistan) দুর্ঘটনার কবলে পড়েছে এক আফগান সেনার বিমান। সম্প্রতি উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। জানা যাচ্ছে, যে বিমান দুর্ঘটনার কবলে পড়ে তাতে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনির(Ashraf Ghani) নিরাপত্তারক্ষীরা।

উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বাখরম জুলফিকারভ বলেন, “উজবেকিস্তানের সুরখান্দরিয়া এলাকায় আফগান বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়েছে। এখনও ঘটনাস্থলে তল্লাশি চলছে। বিস্তারিত খবর পরে জানানো হবে।” তবে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বিমান ভেঙে পড়লেও এই দুর্ঘটনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন:বিক্ষুব্ধ বিজেপিরা সংগঠনে: কোন্দল সিপিআইএমের ইয়ং ব্রিগেডে!

অন্যদিকে সূত্র মারফত জানানো যাচ্ছে, বিপুল পরিমাণ অর্থ নিয়ে আফগানিস্তান ছেড়ে প্রথমে তাজাকিস্তানের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট গনি। কিন্তু সে দেশে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। বর্তমানে তিনি ওমানে রয়েছেন বলে সূত্রের খবর।

advt 19

 

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...