Saturday, June 13, 2026

কথা রাখলেন, সিন্ধুকে আইসক্রিম খাওয়ালেন মোদি!

Date:

Share post:

কথা দিয়েছিলেন, কথা রাখলেন । টোকিও থেকে ফেরার পর সোমবার ভারতীয় তারকা তথা এবারের অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী পি ভি সিন্ধুকে আইসক্রিম খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
। সেই সময় রীতিমতো উচ্ছ্বসিত দেখাচ্ছিল অলিম্পিক্সে দু’বার পদকজয়ী ভারতীয় শাটলারকে।
সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন ভারতীয় অ্যাথলিটরা। সেখানে ছিলেন সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় হকি দলের সদস্যরা, সিন্ধু-সহ একাধিক খেলোয়াড়। অলিম্পিক্সে ইতিহাসে সেরা পারফরম্যান্সের জন্য ভারতীয় অ্যাথলিটদের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দেখা করেন প্রধানমন্ত্রী। তারইমধ্যে একটি গোলটেবিলে সিন্ধু এবং মোদি দাঁড়িয়েছিলেন। হাসিমুখে ছিলেন ভারতীয় শাটলার। তাঁর সামনে রাখা ছিল আইসক্রিম।

গত জুলাইয়ে টোকিও উড়ে যাওয়ার আগে ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতা সেরেছিলেন মোদি। সেখানে তিনি জানতে চেয়েছিলেন, রিও অলিম্পিক্সের আগে যেমন নিজের প্রিয় আইসক্রিম ছুঁয়েও দেখেননি সিন্ধু, এবারও কি সেরকম করছেন? সেইসঙ্গে বলেছিলেন, ‘কঠোর পরিশ্রম কর। আমি আত্মবিশ্বাসী যে তুমি আবারও সফল হবে। তুমি যখন অলিম্পিক্স থেকে ফিরবে, তখন তোমার সঙ্গে আইসক্রিম খাব।
এবার টোকিও অলিম্পিক্সে মহিলা সিঙ্গলসে রুপো জিতেছেন সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে দুটি পদক জয়ের নজির গড়েছেন তারকা।

advt 19

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...