Wednesday, May 20, 2026

প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি, ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি পাকিস্তান

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের ( T-20 world cup)পূর্ণাঙ্গ সূচি। আগামী ১৭ অক্টোবর রাউন্ড ওয়ানের যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ওমান ও পাপুয়া নিউ গিনি। আগামী ২৪ অক্টোবর টি-২০ অভিযান শুরু করবে ভারত( india)। প্রথম ম‍‍্যাচে দুবাইতে বিরাট কোহলিদের ( virat kohli)মুখোমুখি পাকিস্তান( Pakistan)। টি-২০ ফাইনাল হবে ১৪ নভেম্বর।

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম‍্যাচ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় ম‍্যাচ ৩১ অক্টোবর। সেই ম‍্যাচে টিম ইন্ডিয়ার মুখোমুখি নিউজিল্যান্ড। আগামী ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে আবু ধাবিতে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ৫ নভেম্বর দুবাইতে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি এর বিজয়ীর বিরুদ্ধে খেলবে তারা।

টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে জন‍্য রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনাল ১০ নভেম্বর। এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর। ফাইনাল ১৪ নভেম্বর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...