Monday, March 16, 2026

এএফসি কাপের প্রথম ম‍্যাচে বেঙ্গালুরু এফসিকে সমীহ হাবাসের

Date:

Share post:

বুধবার এএফসি কাপের( Afc Cup) অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। প্রতিপক্ষ চেনা বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc)। গত আইএসএলে( Isl) সুনীল ছেত্রীদে( Sunil cheetri) বিরুদ্ধে হাবাসের( Habas) দলের রেকর্ড ভাল হলেও, বুধবারের ম‍্যাচে আগে সর্তক বাগানের হ‍্যেডস‍্যার।

গত রবিবার থেকেই প্রথম ম‍্যাচের জন‍্য অনুশীলন শুরু করে দেয় অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সুভাশিস বোসেরা। চলতি মরশুমে বেশ কিছু নতুন ফুটবলার সই করিয়েছে বিএফসি। তাই গত আইএসএলের থেকে এই দল যে অনেকটা আলাদা তা মানছেন হাবাস।

এদিন তিনি বলেন,” বেঙ্গালুরু বেশ কিছু নয়া বিদেশি সই করিয়েছে। বদলে গেছে কোচিং স্টাফও। শক্তির তফাৎ তো রয়েছে। তবে একে অপরকে চিনি। একসাথে অনেক ম‍্যাচ খেলেছি। ফলে শেষ মিনিট পর্যন্ত লড়াই হবে।”

এদিকে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ফুটবলারদের জার্সি নম্বর পোস্ট করল বাগান কর্তারা। এক নম্বর জার্সি পাচ্ছেন অমরিন্দর সিং। মিডফিল্ডার বিদ্যানন্দ সিংকে দেওয়া হয়েছে ৩ নম্বর জার্সি। মুম্বই সিটি এফসি থেকে আসা তারকা মিডফিল্ডার হুগো বৌমোস পেয়েছেন ১০ নম্বর জার্সি।

আরও পড়ুন:জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল পিয়ারলেস, জোড়া গোল ক্রোমার

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...