Tuesday, June 2, 2026

কাবুলে আটক রাজ্যবাসীকে ফেরাতে দ্রুত পদক্ষেপ নিতে বিডিও-দের নির্দেশ নবান্নের  

Date:

Share post:

১৫ আগস্ট আফগানিস্তান দখল নিয়েছে তালিবান। তারপর থেকেই তালিবানদের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আফগানিদের। চলছে অকথ্য অত্যাচার। সেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানে পশ্চিমবঙ্গের কেউ আটকে থাকলে সরাসরি যেন সরকারকে জানানো হয়। বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্ন।

আরও পড়ুন- খরচ কমবে জ্বালানির, পরিবেশ বান্ধব সিএনজি-ডিজেল ডুয়েল বাসের উদ্বোধনে ফিরহাদ

তালিবানদের অত্যাচারে প্লেনের বাইরে ঝুলে হলেও সে দেশ ছাড়তে চাইছেন সকলে। কোনও বিমান দেখলেই তাতে ভিড় করে কোনও মতে প্রাণে বাঁচতে চাইছেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যের কেউ আটকে থাকলে তাঁকে ফেরাবার ব্যবস্থা করতে উদগ্রীব নবান্ন। সব জেলার বিডিও – এসডিও দের নির্দেশ দেওয়া হয়েছে কোনও রাজ্যবাসীর আটকে থাকার খবর পেলেই দ্রুত প্রশাসনকে জানতে। যাতে সেই তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দ্রুত তাঁদের নিরপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা যায়।

 

 

Related articles

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...