Saturday, April 4, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর জন্য হুড়োহড়ি নয়, যোগ্য হলে সবাই পাবেন: মমতা

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তার প্রয়োজন নেই যোগ্য হলে সবাই পাবেন। বের করে হুড়োহুড়ি করবেন না। দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তোলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ভিড়ের বিষয়ে বললেন মুখ্যমন্ত্রী।তিনি বলেন, “শিবিরে বেশি ভিড় করবেন না। কোভিড বিধি মেনে চলুন। হাতে এক মাস সময় আছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে”। প্রয়োজনে এর মেয়াদ আরও ৩-৪ দিন বাড়ানো হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তবে, তিনি জানান, “দুয়ারের সরকারের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে ফর্ম নেবেন না। ওই ফর্মে রয়েছে ইউনিক নম্বর। সেই নম্বরের ফর্ম পূরণ করেই জমা দিতে হবে”।

মুখ্যমন্ত্রী বলেন, যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁরা তা দেখালেই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পাবেন। সরকারি চাকরি করেন, পেনশন পান, এমন কেউ ছাড়া সবাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধা। মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসাথী কার্ড (Sasthyasathi Card) কোনও পরিবারের বর্ষীয়ান মহিলা অভিভাবকের নামে থাকলেও, ওই পরিবারের বাকি সদস্যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন।

আরও পড়ুন- কড়া পদক্ষেপ আমেরিকার, আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের গচ্ছিত অর্থ আটকালো

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে দুয়ারে সরকারের ২২ হাজারের বেশি ক্যাম্প চলছে।  ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। ১ সেপ্টেম্বর থেকে চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

পঞ্জাব ব্যাঙ্কের নতুন কোড হওয়ায় অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যসচিব সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন- সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী: শিখাকে ফোন মুখ্যমন্ত্রীর advt 19

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...