Tuesday, March 31, 2026

সমবায় ব্যাঙ্কে অডিট হবে, বেনামি টাকা আসবে সরকারি কোষাগারে: কাকে নিশানা মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

“সমবায় ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। বেনামি অ্যাকাউন্ট পেলেই টাকা সরকারি কোষাগারে চলে আসবে।” বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এরপরেই প্রশ্ন ওঠে ইঙ্গিত কার দিকে? মুখ্যমন্ত্রী বলেন, “বেনামে এক হাজার বেনামি অ্যাকাউন্ট (Account) করে রেখে দিলাম। কেউ জানতেও পারল না অথচ একটা জায়গায় হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে রেখে দিলাম। ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম”।

আগেই মমতা বলেছিলেন, কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কে (Co-operative Bank) ইন্টারনাল অডিট হচ্ছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে। মুখ্যমন্ত্রীর নিশানায় কে ছিলেন তা স্পষ্ট হয়েছিল সেদিন।

ইতিমধ্যেই কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- পেগাসাস কাণ্ড: কেন তদন্ত কমিশন গঠন করতে হলো? জানতে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, বেনামি অ্যাকাউন্টের সব টাকা সরকারি কোষাগারে আনা হবে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টগুলো রয়েছে। ওখানে অডিট হবে। অডিট করতে কেউ বারণ করেনি! অডিট সরকার করতেই পারে। বেনামি অ্যাকাউন্ট পেলেই টাকা সরকারি কোষাগারে চলে আসবে। “কোথাও কোথাও সরকারকে সদয় ও মানুষের স্বার্থে নির্দয় হতে হয়। ওই টাকাটা একজন ব্যক্তি ভোগ করবে কেন? ওই টাকাটা মানুষ ভোগ করবে। এটা মানবিকতার স্কিম।”

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর নিশানায় যে কে, সেটা স্পষ্ট। advt 19

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...