Tuesday, June 23, 2026

ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়

Date:

Share post:

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। পাশাপাশি, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের দুই জেলা কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয় বেশি।

আরও পড়ুন-পেগাসাস কাণ্ড: কেন তদন্ত কমিশন গঠন করতে হলো? জানতে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

দক্ষিণের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই হাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে ফের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। শুক্রবার এই নিম্নচাপ ওড়িশা, ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে সরে যাবে। দক্ষিণ দিক থেকে আসা হাওয়া শক্তিশালী হওয়ায় এই সব এলাকায় প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এর জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুন-শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তে দাঁড়ি টানল সিবিআই

উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী দু’দিন বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা।

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...