Friday, June 26, 2026

শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তে দাঁড়ি টানল সিবিআই

Date:

Share post:

চাঞ্চল্যকর শিনা বোরা হত্যাকাণ্ডের তদন্তে দাঁড়ি টানল সিবিআই। জানা গিয়েছে, মুম্বইয়ে গঠিত বিশেষ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সিবিআই জানিয়েছে, দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট দাখিল করা হয়েছে। সুতরাং, নতুন করে আর তদন্তের প্রয়োজন নেই।

আরও পড়ুন- এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় এটিকে মোহনবাগানের

২৫ বছরের শিনা বোরাকে খুনের ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি। ঘটনার সঙ্গে জড়িয়ে যায় শিনা বোরার মা ইন্দ্রাণী মুখার্জি এবং পিটার মুখার্জির নাম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শিনা বোরাকে জিজ্ঞাসাবাদ করে। বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় সিবিআই প্রথমে ইন্দ্রাণী মুখার্জিকে গ্রেফতার করে। পরে ইন্দ্রাণীর বয়ানে তাঁকে এবং পিটারকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। সিবিআই ইন্দ্রাণীর স্বামীকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয়।  তদন্তে উঠে আসে খুনের সঙ্গে জড়িত ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না। সিবিআই  তাঁকেও  গ্রেফতার করে।  বিশেষ আদালত পিটারের জামিন মঞ্জুর করলেও ইন্দ্রাণী ও সঞ্জীবের জামিনের আবেদন খারিজ করে দেয়। ২০১৫ সাল থেকে দুজনে জেলে বন্দি।

আদালেত ট্রায়াল শুরু হয় ২০১৭ সালে। সিবিআই ইতিমধ্যে প্রথম চার্জশিট দাখিল করে। সেই চার্জশিটে জানায়, আরও তদন্ত প্রয়োজন। বিশেষ আদালত সম্মতি দেয় এবং সিবিআই তদন্ত শুরু করে দাখিল করে দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট। মঙ্গম বিশেষ আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছেন, নতুন করে আর তদন্ত করার কিছু নেই।

advt 19

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...