Monday, May 11, 2026

সব আমেরিকান নাগরিককে মুক্ত না করা পর্যন্ত আফগানিস্তান ছাড়বে না মার্কিন সেনা : বাইডেন

Date:

Share post:

যতদিন পর্যন্ত না প্রত্যেক মার্কিন নাগরিককে আফগানিস্তান (Afghanistan) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, ততদিন পর্যন্ত কাবুল ছাড়বে না মার্কিন (American Army) সেনা। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) । বাইডেন জানিয়েছেন আগামী ৩১ অগাস্টের মধ্যে সব আমেরিকান নাগরিকদেরকে আফগানিস্তান থেকে ফিরে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল । কিন্তু যদি তার মধ্যেও কাজ শেষ না হয় তাহলে যতদিন পর্যন্ত না প্রত্যেক মার্কিন নাগরিককে আফগানিস্তান (Afghanistan) থেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, ততদিন পর্যন্ত কাবুল প্রত্যেককে মার্কিন নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

বাইডেন জানিয়েছেন , ‘কোনও মার্কিনি যদি আফগানিস্তান ছাড়তে না পারেন, তাহলে আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। সবাইকে বের করে নিয়ে আসা হবে বলে উল্লেখ করেন তিনি। তবে কোন প্রক্রিয়ায় সেনার উপস্থিতির মেয়াদ বাড়ানো হবে, তা নিয়ে বিস্তারিত কোনো বিবৃতি দেননি বাইডেন। বাইডেন আরো বলেছেন, কাবুল এখন পুরোপুরি সন্ত্রাসবাদীদের দখলে। তালিবানরাই ঠিক করছে কারা সে দেশে থাকবে, আর কারা থাকবে না। পাশাপাশি তালিবানদের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন সেনাবাহিনীকে উদ্ধারকাজ চালাতে সাহায্য করেছে তালিবান। বিদেশি নাগরিকদের দেশ ছাড়তে সাহায্য করছে। মার্কিন দূতাবাস গুলি ফাঁকা করার ক্ষেত্রেও তালিবান সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি। তবে আফগানিস্থানে থাকাকালীন মার্কিন সেনাকে সাহায্য করেছিল যে সব আফগান নাগরিক তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। আফগানিস্তানেথেকে গেলে তালিবানদের প্রতিশোধের মুখে তাঁদের প্রাণের ঝুঁকি থেকে যাবে।

advt 19

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...