Thursday, May 28, 2026

ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা! পুলিশের জালে এক মহিলা-সহ ১২

Date:

Share post:

ভুয়ো কল সেন্টার খুলে রমরমিয়ে চলছিল প্রতারণা চক্র। মূলত বিদেশি নাগরিকদের টার্গেট করে পাতা হত ফাঁদ। গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। হদিশ মিলল ৩ টি ভুয়ো কলসেন্টারের। গ্রেফতার এক মহিলা সহ গ্রেফতার ১২।

কীভাবে চলত এই প্রতারণাচক্র? পুলিশ সূত্রে খবর, টাওয়ার বসানোর নাম করে বিপুল টাকার আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত ছিল অভিযুক্তরা। কেষ্টপুর এলাকায় তিনটি আলাদা আলাদা জায়গায় তিনটি কল সেন্টার খুলেছিল প্রতারকরা। এই ভুয়ো কলসেন্টারগুলিতে আবার বেশ কয়েকজন যুবক-যুবতীকেও নিয়োগ করেছিল তারা। এই কলসেন্টারগুলিতে হানা দিয়ে ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল, প্যানকার্ডের মতো বিভিন্ন নথি ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইমে তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। এদের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন- হঠাৎই এসএসকেএমে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী advt 19

 

Related articles

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...