Wednesday, May 13, 2026

ত্রিপুরা: রাখি বন্ধন উপলক্ষে অনাথ ও পথশিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

একুশের বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূলের (TMC) লক্ষ্য তেইশের ত্রিপুরা (Tripura)। তাই ধারাবাহিক ভাবে বাঙালি অধ্যুষিত এই পড়শি রাজ্যে একের পর এক রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি নিয়ে চলেছে ঘাসফুল শিবির। স্থানীয় নেতৃত্বকে উৎসাহ জোগাতে বাংলা থেকে নিয়ম করে ত্রিপুরা পাড়ি দিচ্ছেন কোনও না কোনও নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদ।

এবার রাখি পূর্ণিমাকে সামনে রেখে পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর, ত্রিপুরাজুড়ে সর্বত্র রাখি (Rakhi Bandhan) পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লাগানো হচ্ছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্ল্যাকার্ড, হোর্ডিং, ফেস্টুন। ফের দলীয় পতাকায় মুড়ে ফেলা হচ্ছে রাজধানী আগরতলা-সহ। বিভিন্ন এলাকা। জানা গিয়েছে, ২২ অগাস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষে ত্রিপুরায় থাকবেন বাংলার যুব তৃণমূল কংগ্রেসের একঝাঁক নেতা-নেত্রী।

ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, রবিবার রাখির দিন
শান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্যের বাণী প্রচার করতে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের পক্ষে সর্বত্রই পালন করা হবে এই উৎসব।

ওইদিন দলীয় নেতা-কর্মীরা পথচলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে দেবেন। পাশাপাশি রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হবে অনাথ (Orphans) আশ্রমের শিশুদেরও। পথশিশু ও ফুটপাতবাসীদেরও রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হবে।

আরও পড়ুন- প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাঙ্কার বানাচ্ছে চিন, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র advt 19

 

Related articles

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...