Sunday, April 26, 2026

গণসংগঠনকে জনমুখী করতে মরিয়া সিপিএমের ছাঁটাই, বিনিয়ন্ত্রণ আর বয়সসীমায় নজর

Date:

Share post:

কেন্দ্রীয় কমিটিতে ৭২ -এর বয়সসীমা বেঁধে দেওয়ার পর এবার গণসংগঠন ঢেলে সাজানোর সিদ্ধান্ত সিপিএমের। প্রথমেই যুব সংগঠন ডিওয়াইএফআই-এর বয়সসীমা ৪০ থেকে ৩৮ করার ভাবনা জোরদার হচ্ছে। সিদ্ধান্ত হবে যুব সম্মেলনে। ছাত্র ফ্রন্ট এসএফআইতেও পড়ুয়া ছাড়া অন্যদের জায়গা দেওয়া হবে না৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে দল।
পশ্চিমবঙ্গে জমি হারাতে হারাতে দেওয়ালে পিঠ ঠেকেছে সিপিএমের। একের পর এক ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে। যার ফলে বিধানসভা এবং লোকসভায় একজনও সদস্য নেই এই প্রথম। সে কথা মাথায় রেখে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিতে চলেছে সিপিএম।
১. গণসংগঠনগুলির উপর নজরদারি থাকলেও অযাচিত নিয়ন্ত্রণ বন্ধ করা হবে।
২. রেড ভলান্টিয়াররা কোভিডে ভাল কাজ করেছেন। কিন্তু তাদের সিপিএম বানাতে গিয়ে বিপত্তি হয়েছে। অনেকেই সরে গিয়েছেন। এই ভুল শোধরাতে চাইছে দল।
৩. সংগঠনে যারা নিষ্ক্রিয় তাদের বাদ দেওয়া হবে। প্রায় ৬০% নিষ্ক্রিয়দের বাদ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।
৪. সংগঠনে নতুন মুখ আনা হবে। সিপিএম সূত্রে খবর প্রায় ৫০-৬০% নতুন মুখ আনার চেষ্টা হচ্ছে।
৫. পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে এমন মুখকেই সামনে আনা হবে।
সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলের মধ্যে তারুণ্যকে স্বাগত জানানো দলের মূলমূন্ত্র। দল পরিস্থিতি ও সম্ভাবনা বিচার করে সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, প্রত্যেকবারই সিপিএম এই সিদ্ধান্তের কথা জানালেও শেষ পর্যন্ত আলিমুদ্দিনই গণসংগঠনগুলিতে তথাকথিত শৃঙখলার শিকল পরিয়ে রাখে। সেখান থেকে মুক্ত হওয়া আদৌ কী সম্ভব? সিপিএমের বোধোদয় বড্ড দেরিতে হয়, বলছেন তাঁরাই।

advt 19

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...