Tuesday, June 23, 2026

Big Breaking শিখা মিত্র তৃণমূলে ফিরছেন, কথা শীর্ষনেতৃত্বের সঙ্গে

Date:

Share post:

প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র-র স্ত্রী প্রাক্তন বিধায়ক শিখা মিত্র(Shikha Mitra) ফিরছেন তৃণমূল কংগ্রেসে(Trinamool Congress)। দু’তিনদিনের মধ্যেই আনুষ্ঠানিক যোগদান। উল্লেখ্য, তিনি তৃণমূলেরই বিধায়ক ছিলেন। সোমেনবাবুও তখন তৃণমূলে। পরে তিনি কংগ্রেসে ফেরার সময় শিখা কংগ্রেসে যান। ২০১৯ সালে লোকসভায় শাখাকে উত্তর কলকাতায় প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। তিনি রাজি হননি। এবার বিধানসভায় চৌরঙ্গি কেন্দ্রে তাঁর নাম বিজেপি ঘোষণার পরেও তিনি প্রত্যাখ্যান করেন। কিছুদিন আগে তাঁর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। এরপর ৭ অগাস্ট সোমেনবাবুর প্রথম বাৎসরিক পরলৌকিক ক্রিয়ার দিনও সমবেদনা জানিয়ে ফোন করেন মুখ্যমন্ত্রী। এরপর আরও শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা হয়। শুক্রবারও কথা হয়েছে। শিখা দেবী সসম্মানে তৃণমূল করবেন। তাঁর জন্য নির্দিষ্ট কাজ ও দায়িত্ব ভেবেছে দল।

আরও পড়ুন: ত্রিপুরা: রাখি বন্ধন উপলক্ষে অনাথ ও পথশিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি তৃণমূলের

advt 19

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...