Tuesday, May 26, 2026

ত্রিপুরা: সায়নীর সঙ্গে সাক্ষাতের “অপরাধ”-এ চিকিৎসকের পরিবারের উপর হামলা বিজেপির

Date:

Share post:

ফের বিজেপি (BJP) শাসিত ত্রিপুরায় (TMC) সন্ত্রাসের অভিযোগ। এবার রাজ্যের বিশিষ্ট চিকিৎসক বিকাশ রায়ের (Bikas Roy) বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা গিয়েছে, বাংলার তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিকাশবাবুর ভাইপো। আর সেই “অপরাধে’’ই তাঁর পৈতৃক ভিটেতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা তথা ত্রিপুরার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmick)।

আরও পড়ুন:কাবুলে সুরক্ষিত ভারতীয়রা, দাবি বিদেশমন্ত্রকের

সুবলবাবুর অভিযোগ, “ত্রিপুরার নামী চিকিৎসক বিকাশ রায়ের পৈতৃক ভিটেতে হামলা চালানো হয়। অভিযোগ, ২০ থেকে ২৫ জন চিকিৎসকের মোহনপুরের বাড়িতে ঢুকে পড়ে। সেখানে রীতিমতো তাণ্ডব চালায়। চিকিৎসকের ছোটভাই এবং তাঁর স্ত্রীকে লাঞ্ছনা করা হয়।”

advt 19

 

Related articles

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...