Saturday, March 14, 2026

প্রয়াত ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম

Date:

Share post:

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ফুটবলার সৈয়দ শাহিদ হাকিম। রবিবার গুলবর্গার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮২ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্ট্রোক হয়েছিল হাকিমের। গুলবর্গার হাসপাতালেই তিনি ভর্তি ছিলেন। ১৯৬০-এর অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের সদস্য ছিলেন তিনি।শেষ বার ২০০৪-০৫ মরসুমে বেঙ্গল মুম্বই ফুটবল ক্লাবকে কোচিং করিয়েছেন।১৯৮২ এশিয়ান গেমসে তিনি প্রয়াত পিকে বন্দ্যোপাধ্যায়ের সহকারী ছিলেন। মারডেকা কাপে একবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, রেফারি হিসেবেও কাজ করেছেন তিনি। ফিফা আন্তর্জাতিক রেফারির ব্যাজ ছিল তাঁর। এশিয়ান ক্লাব কাপের ম্যাচ পরিচালনা করেছেন।

advt 19

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...