Friday, May 15, 2026

কাকভোরে সম্প্রীতি উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়লো লরি

Date:

Share post:

ভোরের আলো ফোটার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে নীচে পড়ল লরি। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা (Maheshtala) এলাকার ডাকঘর মোড়ের কাছে। জানা গিয়েছে, আজ সোমবার ফুড কর্পোরেশনের (FCI) একটি লরি (Lori) আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সম্প্রীতি উড়ালপুলের (Sampriti) নীচে পড়ে যায়। জখম হন লরির চালক। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন – পঞ্জশির দখলে রওনা দিল শয়ে শয়ে তালিবান জঙ্গি, তৈরি প্রতিরোধ বাহিনীও

জানা গিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ একটি গোডাউনে রেশনের সামগ্রী নামিয়ে তারাতলার দিকে যাচ্ছিল ওই লরিটি। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উড়ালপুলের নীচে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি জনবহুল বেশ এলাকা। যেহেতু কাকভোরে দুর্ঘটনাটি ঘটে, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কারণ, ওই এলাকায় লোকজন তেমন ছিল না। ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটলে বহু প্রাণহানির আশঙ্কা ছিল।

মনে করা হচ্ছে, গাড়িতে যান্ত্রিক কোনও ত্রুটির থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ।

advt 19

 

Related articles

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...