Sunday, May 17, 2026

পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Date:

Share post:

এবার পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। অভিযোগ ছিল, মুকুন্দপুরে এক জমির লাগোয়া পুকুর বেআইনিভাবে ভরাট চলেছে। এই অভিযোগ পেয়েই পুরসভা ওই জমির গেটে টাঙিয়ে দিয়েছে কাজ বন্ধ করার নোটিস।

পূর্ব যাদবপুর থানাকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছে কলকাতা পুরসভা৷ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, আইনি প্রক্রিয়া চলবে। অভিযোগ প্রমাণ হলে শাস্তিও হবে৷ যত বড়ই নেতা হোক না কেন, পুকুর ভরাট করতে দেব না।

আরও পড়ুন-কেন আটকে জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের কাজ?

মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালের পাশের একটি জলাভূমি রাবিশ ফেলে ভরাটের অভিযোগ সামনে আসে। পুরসভা বিষয়টি পূর্ব যাদবপুর থানাকে জানায়। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে৷ এই ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে৷ এলাকা পরিদর্শনে যান পুলিশ ও পুরসভার আধিকারিকরা।

advt 19

 

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...