Thursday, May 14, 2026

‘মুখ‍্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে’ : দেবব্রত সরকার

Date:

Share post:

বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের( Shree Cement) সঙ্গে ইস্টবেঙ্গলের( Eastbengal) চুক্তিজট কাটাতে এবার আসরে নেমেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার দু’পক্ষকে নিয়ে নবান্নে বৈঠকে বসবেন তিনি। আর বৈঠকে মুখ‍্যমন্ত্রীর দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল ক্লাব। মুখ‍্যমন্ত্রীর ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। তিনি বলছেন, মুখ‍্যমন্ত্রী যখন আমাদের যন্ত্রণা বুঝেছেন, এই জট খুলে যাবে।

উল্লেখ্য মঙ্গলবার সকালে একটি জল্পনা ছড়ায় যে, নতুন লগ্নিকারী খুঁজতে বিজেপির একটি মহলের সঙ্গে যোগাযোগ করে  ইস্টবেঙ্গলের একটি শিবির। এই নিয়ে বেশ কিছু কথাও শোনা যায় কলকাতা ময়দানে। যদিও মঙ্গলবার সন্ধেয় এই খবরে জল ঢেলে দেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। তিনি বলেন,”  অন‍্য কোন দলের সঙ্গে যোগাযোগের প্রশ্ন নেই। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্লাবের পাশে আছেন। গতবছর আমরা মুখ‍্যমন্ত্রীর জন‍্যই আইএসএল খেলতে পেরেছি। উনি গোটা বিষয়টি দেখছেন। চুক্তি পত্রে বিনিয়োগকারী সংস্থা যে অযৌক্তিক আচরণ করেছে, সেটা নিশ্চয়ই মুখ‍্যমন্ত্রী বুঝবেন। আমরা আশাবাদী ওনার হস্তক্ষেপেই এই সমস্যার সমাধান ঘটবে।”

আরও পড়ুন:এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগান

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...