Sunday, May 17, 2026

পাহাড়ে প্রবল বর্ষণ , হাতিনালার জলের স্রোতে ভাঙলো লাল পুল

Date:

Share post:

ভুটান পাহাড়ের ও ডুয়ার্সে রাতভর প্রবল বৃষ্টি হচ্ছে । ফলে জল বেড়েছে হাতিনালায়। হাতিনালার জলের স্রোতে ভেঙ্গে পড়লো গয়েরকাটা থেকে হলদিবাড়ি চা বাগান হয়ে বিন্নাগুড়ি যাওয়ার রাস্তায় অবস্থিত লাল পুল। জলের তোড়ে পুরোপুরি ভেঙ্গে পড়েছে এই লাল পুল। ফলে সমস্যায় পড়েছে পথ চলতি প্রচুর মানুষ। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে হাতি নালার ওপর দিয়ে যাতায়াত। এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক এসে পৌঁছয়নি। ঘুর পথে যাতায়াত করছে গাড়ি । গতকাল রাতে ডুয়ার্সে বৃষ্টির পরিমাণ কম হলেও ভুটান পাহাড়ে অতিভারি বৃষ্টি ফলে, ভুটান পাহাড়ের জল নেমে আসে বানারহাটের হাতি নালায়। আর এই জলের বেগ এতটাই ছিল যে হাতি নালার ওপর লাল পুল ভেঙে যায় । এলাকাবাসীদের অভিযোগ প্রতিবছর বৃষ্টিতে হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত হয় বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা। ডুয়ার্সের আকাশে এখনো কালো মেঘ থাকায় ফের একবার ভারি বৃষ্টি হওয়ায় সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যদি বাড়ে তবে দুর্ভোগ বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা। এদিন দুপুর পর্যন্ত সংশ্লিষ্ট দফতরের কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি। শেষে বানারহাট ট্রাফিক গার্ড ও বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তার দুইদিক ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।

advt 19

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...