Thursday, May 14, 2026

বিচারপতির সংখ্যা কম, তাই মামলার ফয়সালায় দেরি: বলল সর্বোচ্চ আদালত

Date:

Share post:

সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি হওয়ার বাধা বিচারপতির সংখ্যা। আদালতে বিচারপতির সংখ্যা কম হওয়ায় মামলার ফয়সালা হতে দেরি হচ্ছে। এ-বিষয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, দ্রুত বিচার করা সহজ, কিন্তু বিচারপতি কোথায়? সাংসদ, বিধায়কদের বিরুদ্ধে মামলার দ্রুত বিচারের জন্য নির্দেশ দেওয়া যেতে পারে, কিন্তু কম সংখ্যক বিচারক থাকার দরুন এর বাস্তবায়ন সহজ হবে না।

বুধবার দেশের প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ একইসঙ্গে সিবিআই ও ইডিকে প্রশ্ন করে, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের ধীর গতির পিছনে কি কোনও উদ্দেশ্য রয়েছে? সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এদিন বিচারপতি বলেন, বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে মামলার তদন্ত যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, সেজন্য দরকারে বাড়তি লোক নিয়োগ করুক সিবিআই এবং ইডি।

এই প্রসঙ্গেই সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি করার ক্ষেত্রে বিচারপতির অপ্রতুলতার সমস্যার কথা উল্লেখ করে। প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেন, মামলা দ্রুত শেষ করা উচিত এবং তা দ্রুত শেষ করতে বলাও সহজ, কিন্তু এত বিচারক কোথায়?

আরও পড়ুন- ত্রিপুরায় ক্রমশ গরিষ্ঠতা হারানোর দিকে এগোচ্ছে বিজেপি!

advt 19

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...