Thursday, May 14, 2026

হামলার আশঙ্কার মধ্যে দেশ ছাড়ার হিড়িক, আজও ১৮০ জনকে দেশে ফেরাতে তৎপর দিল্লি

Date:

Share post:

তালিবানরা আফগানিস্তান কব্জা করার পরই দেশ ছাড়ার হিড়িক পড়েছে। মঙ্গলবারই তালিবান মুখপাত্র জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর অবশ্য জার্মান দূতের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ অগাস্ট পর্যন্ত আটকে থাকা নাগরিকদের অনান্য দেশে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালিবানরা। তাই উদ্ধারকার্যেও গতি এনেছে সমস্ত দেশ। বৃহস্পতিবারই আরও ১৮০ জনকে কাবুল থেকে দেশে ফেরানো হবে বলে খবর।

আরও পড়ুনঃ বৈধ কাগজ থাকলেই ৩১ অগাস্টের মধ্যে দেশ ছাড়তে পারবে আফগানরা,দাবি জার্মান দূতের

এদিকে আমেরিকার প্রতিরক্ষার মন্ত্রকের এক আধিকারিকের দাবি, কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট-খোরাসান (আইসিস-কে) জঙ্গিগোষ্ঠী। এই হামলার ঝুঁকি নিয়েও আটকে পড়া বাসিন্দাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশে। ভারতের তরফে এ দিন প্রায় ১৮০ জনকে কাবুল থেকে একটি সামরিক বিমানে করে দেশে ফিরিয়ে আনারকথা রয়েছে। বৃহস্পতিবার সকালেই দিল্লিতে ১৮০জন যাত্রীকে নিয়ে বিমানটি অবতরণের কথা। বিমানটিতে ভারতীয় ছাড়াও হিন্দু ও শিখ আফগানকেও কাবুল থেকে উদ্ধার করে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এখনও পর্যন্ত আফগানিস্তান থেকে প্রায় আটশোরও বেশি মানুষকে উদ্ধার করে ভারতে আনা হয়েছে। এরইমধ্যে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ভিসার নতুন নিয়ম ও শর্ত চালু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ বার থেকে ই-ভিসা রয়েছে, এমন আফগান নাগরিকরাই কেবল ভারতে আসতে পারবেন। নতুন এই নিয়মে আফগানদের জন্য ভারতে আসা খানিকটা হলেও কষ্টসাধ্য হবে বলে মনে করা হচ্ছে।

কাবুল দখলের পর থেকেই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সামলাচ্ছে মার্কিন বাহিনী। তবে পরিস্থিত দিনদিন খারাপ হচ্ছে বলেই দাবি প্রেসিডেন্ট বাইডেনের। যে কোনও সময়ে  কোনও সন্ত্রাসবাদী সংগঠন হামলা চালাতে পারে। তাই যত দ্রুত উদ্ধারকার্য শেষ করে সকলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, ততই ভাল বলে জানিয়েছেন বাইডেন।

advt 19

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...