Saturday, March 14, 2026

একলাফে অনেকটাই বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, ৫০ শতাংশের বেশি আক্রান্ত কেরলেই

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যুও ছ’শোর উপরেই রয়েছে।  গত ২৪ ঘণ্টায় দেশে শুধুমাত্র করোনায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। অতিমারি পর্বে করোনাভাইরাসে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের।

আরও পড়ুন: “দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। যা গতকালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন।

সংক্রমণ বেশী হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে।  গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১১ হাজার ৩৯৮। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন।

এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। ওনামের জন্যই কেরলে লাফিয়ে বেড়েছে সংক্রমণ বলে মত চিকিৎসকদের। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।  গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু, কর্নাটক, ওড়িশা, মিজোরাম, পশ্চিমবঙ্গ এবং অসম।

advt 19

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...