Saturday, March 14, 2026

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের দায় নিল IS, মৃত বেড়ে ৭২

Date:

Share post:

কাবুল বিমানবন্দরের আত্মঘাতী বিস্ফোরণের বিস্ফোরণের দায় নিল ইসলামিক স্টেট (আইএস)। গভীর রাতে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে বিস্ফোরণের কথা স্বীকার করে তারা। এর আগে তালিবানও এক বিবৃতি দিয়ে দাবি করে, এই হামলা আইএসেরই।

আরও পড়ুন:কাবুল বিমানবন্দরে বিস্ফোরণে শিশু সহ নিহত ৬০, জখম বহু

বিভিন্ন দেশের গোয়েন্দাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। প্রথম দুটো বিস্ফোরণ হয় বিমানবন্দরের বাইরে জনবহুল এলাকায়। অপর একটি বিস্ফোরণ হয় বিমানবন্দরের কাছে। বিস্ফোরণে শিশু-সহ অন্তত ৭২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন আমেরিকান সেনা। জখম হয়েছেন দেড়শোরও বেশি।

বিস্ফোরণের পর স্থানীয় সংবাদ মাধ্যমের ক্যামেরাতে ধরা পড়েছে কীভাবে বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি খালের ধারে ছিন্নভিন্ন হয়ে দেহগুলি পড়ে রয়েছে। কারোর মাথা আছে তো, হাত-পা নেই। আবার কারোর দেহটাই চার টুকরো হয়ে গিয়েছে। চেনার উপায় নেই অধিকাংশকেই।প্রথম বিস্ফোরণের পর সন্দেহের তির তালিবানের দিকে গেলেও তারা সাফ জানিয়ে দেয়, এই হামলার পিছনে তাদের হাত নেই। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি করেন আইসিস-কে (ISIS-K) এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, আত্মঘাতী হামলার ষড়যন্ত্রকারীদের খুঁজে বার করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, এরপরেও আফগানিস্তান থেকে সাধারণ মানুষকে উদ্ধারের কাজ চলবে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে কাবুলে জঙ্গি হামলার কড়া নিন্দা করেছে ভারত।

advt 19

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...