Thursday, May 14, 2026

শৈলেনের কাছে ৪ হাজার কোটির ধাতু!মানতে পারছেন না স্ত্রী পিয়ালি

Date:

Share post:

কলকাতা এয়ারপোর্ট থানা এলাকায় নিউক্লিয়ার বোমা তৈরির উপকরণ ক্যালিফর্নিয়াম স্টোন (Californium)-সহ গ্রেফতার হয়েছেন হুগলির সিঙ্গুরের বাসিন্দা শৈলেন কর্মকার। পেশায় তিনি স্বর্ণশিল্পী।এই ঘটনায় গ্রেফতার হওয়া অন্যজনের বাড়ি হুগলির পোলবা থানার পাউনানে ৷ তাঁর নাম নাম অসিত ঘোষ ।দু’জনেরই পরিবারের লোকজন ভাবতেই পারছেন না যে কিভাবে এটা সম্ভব৷
একই মত ধৃতদের প্রতিবেশীদেরও ৷ পরিবার-প্রতিবেশীদের দাবি, তাঁদের ফাঁসানোও হতে পারে ৷শৈলেনের স্ত্রী পিয়ালি জানিয়েছেন, কোয়েম্বাটুরে সোনার কাজ করতেন শৈলেন । মায়ের পা ভেঙে যাওয়ায় দু’মাস আগে তিনি সিঙ্গুরের বাড়িতে ফিরে আসেন । তাঁর দাবি, তাঁর স্বামী এধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না ।অত্যন্ত সাধাসিধে শৈলেন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন । শৈলেনের প্রতিবেশীরা এই ঘটনায় হতবাক । পাড়ায় ভাল ছেলে হিসাবে পরিচিত শৈলেন কী করে এমন কাণ্ডে জড়িয়ে পড়ল বুঝে উঠতে পারছেন না তাঁরা । শৈলেনের স্ত্রী বলেন, বুধবার সকালে বেরিয়ে ছিলেন আমি কিছু জানি না । কাল থেকে মোবাইল ফোন বন্ধ । খবরে জানতে পারি বিষয়টি । তাঁর স্বামীর কাছে ৪ হাজার কোটি টাকার ধাতু ছিল, বিশ্বাস করতে পারছেন না পিয়ালি ৷
যদিও তিনি অসিত কয়েক দিন ধরে শৈলেনের সঙ্গে দেখা করতে আসতেন বলে শৈলেনের স্ত্রী জানিয়েছেন । বৃহস্পতিবার সকালে শৈলেন কলকাতা যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । কিন্তু তারপর আর ঘরে ফেরেননি । সংবাদমাধ্যমের কাছ থেকে শৈলেনের গ্রেফতারের খবর জানতে পারে তাঁর পরিবার ।

আরও পড়ুন – পাকিস্তান আমাদের জন্মদাতা, ফলে ওটা দ্বিতীয় বাড়ি: খোলামেলা স্বীকারোক্তি তালিবানের
অসিতের বাড়িতে এদিন পোলবা থানার পুলিশ যায় । পুলিশকে অসিতের পরিবার জানিয়েছে, অসিত চাষবাস নিয়েই থাকতেন । সম্প্রতি জমি বেচাকেনার কাজে যুক্ত হন । এক সপ্তাহ আগে তারকেশ্বর যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন । ফোনে ছেলের সঙ্গে কথা বলেন ৷ তবে এই ক’দিন বাড়ি ফেরেননি । গতকাল থেকে ফোন সুইচড অফ রয়েছে তাঁর । আজ পরিবার তাঁর গ্রেফতারের খবর জানতে পারেন ।

advt 19

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...