Wednesday, June 24, 2026

পাকিস্তান আমাদের জন্মদাতা, ফলে ওটা দ্বিতীয় বাড়ি: খোলামেলা স্বীকারোক্তি তালিবানের

Date:

Share post:

আন্তর্জাতিক মহলের বারবার গুঞ্জন উঠেছে এত দ্রুত তালিবানের আফগানিস্তান(Afghanistan) দখলের পিছনে রয়েছে পাকিস্তানের(Pakistan) হাত। গুঞ্জন কাটিয়ে এবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল পাক-তালিবানের সম্পর্কের গভীরতা। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ(zabiulla mujahid) স্পষ্ট জানালেন, “পাকিস্তান আমাদের আরেকটা বাড়ি পাকিস্তানই তালিবানকে(taliban) জন্ম দিয়েছে।”

পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, “পাকিস্তান অবস্থিত আফগানিস্তানের সীমান্তে। ধর্মীয় দিক থেকে দেখলে ঐতিহ্যগতভাবে আমরা এক। দুই দেশের মানুষের সম্পর্ক অত্যন্ত ভালো। তাই আমরা চাই পাকিস্তানের সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি হোক।” এর পাশাপাশি তালিবান মুখপাত্র বলে, “আফগানিস্তানকে নতুনভাবে গড়ে তুলতে ভারতসহ অন্যান্য দেশের সাহায্য চায় তালিবান। কিন্তু পাকিস্তানের বিষয়টা সম্পূর্ণ আলাদা ব্যবসা-বাণিজ্য থেকে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পাকিস্তানকে। সবেমাত্র একটা লড়াই শেষ করেছি আমরা। এবার সেই অধ্যায়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পালা। সেই নতুন অধ্যায়ে সমস্ত দেশের সহায়তা চাই আমাদের।”

আরও পড়ুন:ভ্যাকসিন নিলে মাতৃদুগ্ধে বাড়ে অ্যান্টিবডি, গবেষণায় দাবি বিজ্ঞানিদের

উল্লেখ্য, তালিবান যখন আফগানিস্তান দখলের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় পাকিস্তানের তরফে তালেবানকে সাহায্য করার গুরুতর অভিযোগ তুলেছিলেন তৎকালীন আফগান রাষ্ট্রপতি ঘানি। এরপর থেকে বারবার ইমরান খানের মুখে শোনা গিয়েছে তালিবানের প্রশংসা। এবার তালিবানের তরফে প্রকাশ্যে উষ্ণ ভালোবাসা জানানো হলো পাকিস্তানকে। একইসঙ্গে প্রকাশ্যে চলে এলো এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের যোগসাজশের গোপন ছবিটা।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...