Thursday, May 14, 2026

নায়িকা পরীমনির জামিনের শুনানি করতে উচ্চ আদালতের রুল

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমনির দায়ের করা জামিন আবেদনের অবিলম্বে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারক আদালতে জামিন শুনানির যে দিন ঠিক করে দিয়েছিলেন, সেই আদেশ কেন বাতিল করা হবে না জানতে চাওয়া হয়েছে রুলে।বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়। আগামী ১ সেপ্টেম্বর মহানগর দায়রা জজকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মজিবুর রহমান।সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল, সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।এর আগে বুধবার জামিন আবেদনের শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে দেওয়া আদালতের দিনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বাংলাদেশের নায়িকা পরীমনি।

আইনজীবী মজিবুর রহমান বলেছিলেন, ‘একটি মাদক মামলায় জামিনের আবেদন তাৎক্ষণিক না শুনে লম্বা তারিখ ধার্যের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিভিশন দায়ের করেছি। সঙ্গে পরীমনির জামিনও চেয়েছি।’গত ২২ অগাস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।

আরও পড়ুন –টানা বৃষ্টি উত্তরবঙ্গের পাহাড়, সমতলে, বিপর্যস্ত জনজীবন

গত ৪ অগাস্ট রাতে বনানী থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাটব। পরের দিন তাকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে বাহিনী।এই মামলায় গত ২১ অগাস্ট তৃতীয় দফায় রিমান্ড শেষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় পরীমনিকে।জেল সূত্রে জানা গিয়েছে, এই অভিনেত্রীকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...