Tuesday, June 16, 2026

এবার দুর্গাপুজোতেও ‘খেলা হবে’, চমক-থিম ভবানীপুরে

Date:

Share post:

একুশের নির্বাচনের আগে রাজনীতির ময়দান কাঁপিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। ভোট ময়দান ‘খেলা হবে’ স্লোগানে উত্তাল হওয়ার পর এবার দুর্গাপুজো মাতাতে আসছে ওই ‘খেলা হবে’। তবে পুজোর আসরে এটি আর স্লোগান নয়, বদলে গিয়েছে থিম-এ।

মুখ্যমন্ত্রীর পাড়ার পুজো অর্থাৎ ভবানীপুর দুর্গোৎসব সমিতির দুর্গোপুজোর মণ্ডপের থিম এবার ‘খেলা হবে’। পুজোকর্তারা জানিয়ে দিয়েছেন, ‘খেলা হবে’ থিমের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। খেলা-ই এখানে মূল কথা। পুজো উদ্যোক্তাদের ব্যাখ্যা, খেলার আবহে দেবী দুর্গার পুজো হলে কেমন হত? এই ভাবনাকেই ভিত্তি করে এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির থিম ‘খেলা হবে।’

আরও পড়ুন- বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বহিষ্কৃত মহিলা মোর্চার সভানেত্রী যোগ দিলেন তৃণমূলে

সবুজ মাঠে খেলার পটভূমিতে আবির্ভূতা হবেন দেবী। একচালার প্রতিমা। মা আসবেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের কাঁধে চেপে। সামনে থাকবেন পাহারাদাররা। খেলার পরিবেশ ফুটিয়ে তুলতে ওই পাহারাদারের মধ্যেই বর্শা হাতে থাকবেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। মণ্ডপ জুড়ে থাকবে বিভিন্ন খেলার সরঞ্জাম। থাকবে প্রায় বিলুপ্ত হওয়া বিভিন্ন খেলা। পুজো কমিটির এক কর্তা বলেছেন, “করোনা পরিস্থিতিতে শিশুরা এখন ঘরবন্দি। তাদের কাছে খেলা মানে এখন মোবাইল গেম। কিন্তু খেলার অর্থ মাঠে নেমে খেলা। এই ভাবনা থেকেই আমাদের এই থিম৷’’ তিনি বলেছেন, “এবার ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালনের সময় ঠিক করলাম পুজোতেও ‘খেলা হবে’ বিষয়টি ব্যবহার করব। পুজোয় অনেক চমক অপেক্ষা করছে।” ভবানীপুরের এই পুজোর থিমশিল্পী সৌমেন ঘোষ প্রতিমা গড়ছেন। কাজ চলছে তাঁর ডুমুরজলার ওয়ার্কশপে৷ শিল্পীর কথা, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মনেপ্রাণে খেলা ভালবাসেন। তাঁর জন্যই আজ ইস্টবেঙ্গল আইএসএল খেলতে পারছে। খেলার প্রতি তাঁর ভালবাসাকে মানুষের সামনে তুলে ধরতেই এই প্রচেষ্টা।’’

advt 19

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...