Thursday, May 21, 2026

পুরোনো ক্লাব ম‍‍্যানইউতেই কী ফিরতে চলেছেন রোনাল্ডো? জল্পনা সেদিকেই

Date:

Share post:

আবারও কি ওল্ড ট্রাফোর্ডে( Old Trafford) ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো( Ronaldo) ? জল্পনা যা ম‍্যাঞ্চেস্টার সিটি নয়( Manchester city), পুরোনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে( Manchester united) ফিরতে চলেছেন সিআরসেভেন।

এ যেন শত্রুর মুখ থেকে শিকার ছিনিয়ে আনার বিষয়। শুক্রবার বিকেল পযর্ন্ত ঠিক ছিল ম‍্যানসিটিতে সই করবেন রোনাল্ডো। সন্ধ্যা থেকেই হাওয়া ঘুরতে থাকে একটি টুইকে কেন্দ্র করে। জনপ্রিয় সাংবাদিক টুইট করে জানিয়েছেন, রোনাল্ডোর এজেন্ট জর্জে মেন্ডেস শুধু ম্যাঞ্চেস্টার সিটি নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গেও কথা বলেছে। এবং ইউনাইটেড রোনাল্ডোকে নিতে আগ্রহী। রোনাল্ডোর বেতন নিয়ে মেন্ডেসের সাথে একপ্রস্থ আলোচনাও করেছে ইউনাইটেড কর্তারা।

সেই সাংবাদিক টুইটারে লেখেন,” ম‍্যানইউর কোচ ওলে গার্নার বলেছেন, ক্রিশ্চিয়ান রোনাল্ডো? আমাদের মধ‍্যে ভালো কথাবার্তা হয়েছে। ব্রুনো ওনার সঙ্গে কথা বলছেন। এবং উনি জানেন আমরা কি চাইছি। যদি উনি জুভেন্থাস ছেড়ে আসেন, আমরা জানিয়ে দিতে চাই আমরা আছি।”

এদিকে জানা যায়, শুক্রবারই জুভেন্তাসের অনুশীলনের পর সহ খেলোয়াড়দের কাছে বিদায় জানান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং তারপর নিজের ব্যক্তিগত বিমানে করে তুরিন ছাড়েন ক্রিশ্চিয়ানো।

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে সেমিফাইনালে ভাবিনাবেন প‍্যাটেল

 

Related articles

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, স্বস্তির বৃষ্টি উত্তরে

সকাল থেকে চড়া রোদ, বেলা বাড়তেই তেজ বাড়ছে সূর্যের। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে 

বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...