Thursday, May 14, 2026

দ্বিতীয় ইনিংসে ক‍্যামব‍্যাক কোহলি, পুজারাদের

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( India-England)তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ২ উইকেট হারিয়ে ২১৫। ১৩৯ রানে পিছিয়ে বিরাট কোহলির( Virat Kohli) দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং চেতেশ্বর পুজারার। ৯১ রানে অপরাজিত তিনি। পুজারার সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ৪৫ রানে অপরাজিত তিনি।

তৃতীয় দিনের শুরুতেই ৪৩২ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল‍্যান্ড( England)। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ শামি। ইংরেজদের পাহাড় প্রমান রানের তারা করতে নেমে শুরুটা ভালই করে ভারতীয় দল। ৫৯ রান করেন রোহিত। তবে এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ কে এল রাহুল। মাত্র ৮ রান করেন তিনি। এরপর ভারতকে ভরসা দিতে নামেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। এদিন যেন সমালোচনার জবাব দিলেন পুজারা, কোহলিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন এই দুই তারকা ব‍্যাটসম‍্যান। ইংল‍্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ওলি রবিনসন এবং ওভারটন।

আরও পড়ুন:জল্পনার অবসান, জুভেন্তাস ছেড়ে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...