Thursday, June 4, 2026

কালিয়াচক হত্যাকাণ্ডে ১৭৩ পাতার চার্জশিট জমা পুলিশের

Date:

Share post:

কালিয়াচকে একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনার ৭০ দিনের মাথায় চার্জশিট (Chargsheet) পেশ করল পুলিশ (Police)। শনিবার, মালদহ আদালতে এই চার্জশিট পেশ করা হয়।

১৭৩ পাতার এই চার্জশিটে খুন, তথ্যপ্রমাণ লোপাট, খুনের চেষ্টার অভিযোগ উল্লেখ করা হয়েছে। ৪৪ জন সাক্ষীর নাম রয়েছে। ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আসিফের (Md Asif) বিরুদ্ধে তিনটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও মূল অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা চলছে। কয়েকদিনের মধ্যেই তারও চার্জশিট জমা দেবে পুলিশ।

২৮ ফেব্রুয়ারি কালিয়াচকের মহম্মদ আসিফ মা-বাবা, বোন ও ঠাকুমাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখে। দাদাকে খুনের চেষ্টা করলেও, তিনি প্রাণে বেঁচে যান। অভিযুক্তের দাদা মহম্মদ আরিফের (Md Arif) অভিযোগের ভিত্তিতেই ১৯ জুন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন – ৮ দফা দাবিতে ত্রিপুরায় বিশাল মিছিল তৃণমূলের, নেতৃত্বে কুণাল-শান্তনু

জেরায় অপরাধ কবুল করে আসিফ মহম্মদ। এই ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা আসিফ মহম্মদের বন্ধু সাবির আলি ও মহম্মদ মাফুজ। ধৃতদের বাড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে।

আসিফকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মা-বাবা-বোন-ঠাকুমার সঙ্গে দাদাকেও সে খুনের ছক কষেছিল অভিযুক্ত। খুনের আগের দিন যাবতীয় সরঞ্জাম কিনেছিল নিজেই। ৫ জনকেই পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়েছিল। বেহুঁশ হয়ে পড়লে মুখে লিউকোপ্লাস্ট লাগানো হয়। কিন্তু, জ্ঞান ফিরে আসায় সেখান থেকে পালিয়ে বাঁচেন আরিফ। এদিনের চার্জশিটে সাক্ষীদের তালিকায় নাম রয়েছে আরিফ মহম্মদেরও।

advt 19

 

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...