Saturday, June 6, 2026

ফের দেশে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে ৩ লক্ষ পার, বাড়ল মৃত্যুও

Date:

Share post:

দেশের দৈনিক সংক্রমণ ফের ৪৬ হাজার ছাড়াল।দক্ষিণের রাজ্য কেরলের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। দেশের সংক্রমণের সিংভাগই হয়েছে কেরলে। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০১ জন। সংক্রমণ বৃদ্ধির জেরে শনিবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের সাড়ে ৩ লক্ষ ছাড়িয়ে গেল। কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে কেন্দ্রের । এই মুহূর্তে কর্ণাটকে সক্রিয় রোগীর সংখ্যা ১৯ হাজার ৩২৬, তামিলনাড়ুতে ১৮ হাজার ৬৯, অন্ধ্রপ্রদেশে ১৪ হাজার ৪৪৮ জন।

আরও পড়ুন:তালিবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়! কারণ কী?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন। যা শুক্রবারের তুলনায় প্রায় দু’হাজার বেশি। গোটা অতিমারী পর্বে এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৬ লক্ষ ৪৯ হাজার ৯৪৭।সংক্রমণের পাশাপাশি গত চারদিন ধরে সক্রিয় রোগী বাড়ার সংখ্যা অব্যাহতই রয়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে প্রায় ১৪ হাজার ৮৭৬ জন। এই বৃদ্ধির জেরে শনিবার দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৫৯ হাজার ৭৭৫ জন।

advt 19

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...