Thursday, May 14, 2026

এসসি ইস্টবেঙ্গলের দলগঠনের কাজে সাহায্য করতে পারছেন না বাইচুং

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গলের(Sc EastBengal) দলগঠনের কাজে সাহায্য করতে পারছেন না প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া( Bhaichung Bhutia)। শনিবার সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে এমনটাই জানালেন তিনি।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের ( Mamata Banerjee) মধ‍্যস্থতায় আইএসএলে( Isl) খেলবে এসসি ইস্টবেঙ্গল। মুখ‍্যমন্ত্রীর ঘোষণার পরই দলগঠনের কাজে নেমে পড়ে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই একাধিক দেশী ও বিদেশি খেলোয়াড়দের সঙ্গে কথা বলা শুরু করেছেন রিক্রুটাররা। তবে ইস্টবেঙ্গল চাইছে, দলগঠনের বিষয়ে প্রাক্তন ও কিংবদন্তি ভারতীয় ফুটবলাররা সাহায্য করুক। গত মরশুমেও দলগঠনের ক্ষেত্রে পরোক্ষভাবে ইস্টবেঙ্গলকে পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলাররা। সেইমত চলতি মরশুমেও দলগঠনের কাজে পরামর্শ দেওয়া কথা বলা হয়েছিল বাইচুং ভুটিয়াকে। কিন্তু এই বার সেই দায়িত্ব নিতে পারছেন না বাইচুং। শনিবার এমনটাই জানানলেন ইস্টবেঙ্গলের প্রাক্তনী।

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় বাইচুং লেখেন,” আমি সাহায্য করতে ইচ্ছুক হলেও, এসসি ইস্টবেঙ্গলের দলগঠনের কাজে প্রয়োজনীয় সময় দিতে পারব না। আমার মনে হয় কিংবদন্তি ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং তরুণ দে এই ব‍্যাপারে লাল-হলুদকে সাহায্য করতে পারে দলগঠনে। এই দুই কিংবদন্তির পরামর্শে ইস্টবেঙ্গল লাভবান হবে।”

আরও পড়ুন:পুজারার দুরন্ত ব‍্যাটিং নিয়ে কী বললেন রোহিত?


 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...