Saturday, June 6, 2026

মাদককাণ্ডে এবার গ্রেফতার জনপ্রিয় বলিউড অভিনেতা আরমান কোহলি

Date:

Share post:

মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার বলি অভিনেতা আরমান কোহলিকে(Arman Kohli) গ্রেপ্তার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি)। সংবাদ সংস্থা সূত্রে খবর রবিবার সকালে ওই অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় এনসিবি সদস্যরা। বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। এরপরই গ্রেফতার(Arrest আরমানকে।

প্রসঙ্গত গত শনিবার অজয় রাজু সিং নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল এনসিবি(NCB)। তাকে জেড আর পরে উঠে আসে আরমান কোহলির নাম। এরপরই আরমানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, মাদক উদ্ধার হতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় ‘জানি দুশমন’, ‘প্রেম রতন ধন পায়ো’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা ওই বলিউড অভিনেতাকে।

আরও পড়ুন:কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় ধাক্কা খেল তালিবান

উল্লেখ্য, বলিউডের মাদক যোগ অবশ্য নতুন নয়। সম্প্রতি মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব দীক্ষিতকে। গত এপ্রিল মাসে আরেক অভিনেতা এজাজ খান এবং আরও কিছুজনকে জিজ্ঞাসাবাদ করার সময়েই গৌরবের নাম সামনে এসেছিল।

advt 19

 

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...