Saturday, May 16, 2026

পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে সিরিয়ালের অভিনেত্রীকে কুপ্রস্তাব

Date:

Share post:

টলিউডের নামকরা পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট (Account) খুলে সিরিয়ালের (Serial) অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। পরিচালক রবি কিনাগির (Ravi Kinagi) নামে ফেসবুকে (Facebook) তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট (Friend Request) পাঠানো হয় বলে অভিযোগ করেন টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। এরপরই মেসেঞ্জারে (Messenger) নায়িকা হওয়ার টোপ দিয়ে দিয়ে কু-প্রস্তাব দেওয়া হয় ওই প্রোফাইল থেকে।

মেসেঞ্জারে স্ক্রিন শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন পায়েল। পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপরই ই মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান পায়েল সরকার।

এই বিষয়ে পরিচালক রবি কিনাগি জানান, এনিয়ে তিনিও আইনি পরামর্শ নিচ্ছেন। এর আগেও তার নাম ব্যবহার করে এ ধরনের প্রোফাইল খোলা হয়েছিল পরে তা পুলিশের সাহায্য নিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, তিনি বলেন, অভিনেতা-অভিনেত্রীরা কাজের দরকারে ফোনে কথা বলুন সোশ্যাল মিডিয়ায় নয়।

আরও পড়ুন:দেশে কমলো দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত ৪৬০

 

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...