Friday, April 10, 2026

অলরাউন্ডার স্টুয়ার্ট বিনির আচমকা অবসর ঘোষণায় হতাশ ক্রীড়ামহল

Date:

Share post:

পাঁচ বছর ভারতীয় দলে সুযোগ পাননি। আইপিএল-ও খেলেছিলেন তিন বছর আগে। সোমবার সকালে হঠাৎই
অবসর ঘোষণা করে সবাইকে চমকে দিলেন। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি।
যে জেমস অ্যান্ডারসনকে সামলাতে হিমসিম খাচ্ছেন বিরাট কোহলী, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মারা, তাঁকেই ২০১৪ সালে দিশাহীন লেগেছিল তাঁর ব্যাটের সামনে। একদিনের ক্রিকেটে ভারতের সেরা বোলিং এখনও তাঁর দখলে। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। আইপিএল-এ মোট ৯৫টি ম্যাচে ৮৮০ রান করেছেন এবং ২২টি উইকেট নিয়েছেন।
দেশের জার্সিতে ৬টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৭ বছরের তারকা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির পুত্র স্টুয়ার্ট ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেটাই ওয়ান ডে’র ইতিহাসে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং। সেই বোলিং স্পেলের অধিকারী স্টুয়ার্টের আচমকা অবসর ঘোষণায় কিছুটা হতাশ ক্রীড়া মহল।

আরও পড়ুন – ডেডলাইন ৩১ অগাস্ট, আফগানিস্তান ছাড়ার হিড়িক বাড়ছে, দেশে ফিরছে মার্কিন বাহিনীও

সোমবার এক বিবৃতিতে স্টুয়ার্ট জানান, ‘সকলকে জানাতে চাই, প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত।…আশা করি ভবিষ্যতেও আপনাদের পাশে পাব।’
২০১৪-র জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচে সর্বপ্রথম দেশের জার্সি গায়ে চাপান তিনি। ওই বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি।

advt 19

 

Related articles

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...