Thursday, May 14, 2026

বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আফগান মহিলারা , কিন্তু ক্লাসরুম হবে পৃথক

Date:

Share post:

আফগান মহিলারা (Afghan women) বিশ্ববিদ্যালয়ে (university) পড়াশোনা করতে পারবেন। আফগান মহিলাদের শিক্ষার অধি

কার কেড়ে নেওয়া হচ্ছে না।সদ্য গঠিত তালিবান সরকারের মুখপাত্র (representative of taliban government) একথা জানিয়েছেন। আফগান মেয়েরা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ নিতে পারবে । কিন্তু কিছু শর্ত আছে। সেই সব শর্ত অবশ্যই মানতে হবে।

তালিবানের উচ্চ শিক্ষা মন্ত্রকের ভারপ্রাপ্ত প্রধান জানিয়েছেন পূর্বতন আফগান সরকারের পতন হলেও নতুন সরকার আফগান মহিলাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবে না । ইচ্ছে করলেই তারা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। নবগঠিত তালিবানি সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি (Abdul Baqi Haqqani) রবিবার দায়িত্ব নিয়েই এই ঘোষণা করেছেন । জানা গিয়েছে রবিবার তিনি আফগানিস্তানের সরকারি ও বেসরকারি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলির প্রধানের সঙ্গে দেখা করেন । বৈঠক করেন । এরপরই ঘোষণা করেন যে, নতুন সরকার মেয়েদেরও বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেবে। কিন্তু আফগান মেয়েরা ছেলেদের সঙ্গে একই ঘরে বসে পড়াশোনা করতে পারবে না । ইসলামিক আইন মেনে তাদের ক্লাসরুম হবে পৃথক । জানা গিয়েছে যে এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধানরাও নতুন শিক্ষা মন্ত্রী হাক্কানিকে নিজেদের যাবতীয় সমস্যার কথা জানিয়েছেন নবগঠিত তালিবান সরকারের কাছে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেছেন তারা ।

 

এদিকে এই নতুন তালিবানি ফতোয়ায খুব একটা আশার আলো দেখছেন না  মহিলারা । হেরাতের অধ্যাপকদের মতে, এমনিতেই আফগানিস্থানে মহিলা পড়ুয়ার সংখ্যা কম। ফতোয়া জারি করলেও মেয়েদের জন্য পৃথক ক্লাস রুমের ব্যবস্থা কতটা করা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান সকলেই । ফলে মহিলারা উচ্চ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। যদি বা আলাদা ক্লাসরুমের ব্য়বস্থাও করা হয়, তবে কতজন মেয়ে পড়তে ইচ্ছুক থাকবে, তা নিয়েও সন্দেহ রয়েছে।

advt 19

 

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...